নতুন সৃষ্টি
কল্পনা ইচ্ছা প্রাকৃতিক নিয়মের সমন্বয় ।
শুধু কল্পনাকে দিয়ে না হয় সৃষ্টি ।
কল্পনার সাথে চাই স্বচ্ছ দৃষ্টি ।
চাই বা সৃষ্টির বাসনা মনের কোনে ।
সৃষ্টি হতে হবে প্রকৃতির নিয়ম মেনে।
ঈশ্বরের ইচ্ছাই প্রকৃতির সূত্র।
সেইভাবে চলে এই সৃষ্টি সমগ্র ।
প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কিছুই না চলে।
সৃষ্টি হবে না শুধু কল্পনাকে নিলে ।
সৃষ্টি তখনই সম্ভব সত্যকে পেলে ।
সত্যকে বুকে নিয়ে সৃষ্টি ডানা মেলে।
সত্য সর্বদা উন্মুক্ত নয় ।
সুপ্ততাই তার একমাত্র পরিচয় ।
সৃষ্টি মানে সত্যের প্রকাশ।
সৃষ্টি মানে নতুনত্বের আভাস ।
সৃষ্টি মানে নতুনত্ব।
সৃষ্টি মানে উদঘাটিত তত্ত্ব।
Comments
Post a Comment