Skip to main content

Posts

Showing posts from January, 2022

আমার কথা

যখন আমি শুয়েছিলাম নীলসাগর হয়ে। যখন আমার মনের আনন্দ উঠত ঢেউয়ের মতো উথলে। যখন আমার বক্ষ ছিল প্রসারিত হয়ে অনন্ত হয়ে। লক্ষ কোটি তারার ঝিকিমিকি নিয়ে। যখন আমার প্রাণ ছিল সবুজ অরণ্যের মত। বিকশিত হয়ে। সুনীল ঢেউয়ে মন ভাসিয়ে । বন সবুজে প্রাণ ভরিয়ে। চাঁদের আলোয় চোখ ভিজিয়ে। ফুল আবিরে মন রাঙিয়ে। সব মলিনতা দূরে সরিয়ে। দেহমনের বহুদূরে। মুক্তির আনন্দে।  তার পরে সংসারের প্রতারণায় প্রতারিত হয়ে। আমার সাগর গেল শুকিয়ে সবুজ গেল শুকিয়ে। আমার চাঁদের লাগলো গ্রহণ আমার বাগান গেল শুকিয়ে । আমার বাগানে ফুল আর ফুটল না। আমার বাগানের সবুজ আর এল না। আমি আরো ছোট হলাম। বৃহৎ হারিয়ে ক্ষুদ্রকে পেলাম।

খাঁচার পাখি

মন পাখি আজ বন্দি হল সংসারের ওই সোনার খাঁচায়। সে যে উড়ে যেত ,সে যে ভেসে যেত সে যে উড়ে যেত ভেসে যেত  মুক্তির ওই খোলা হাওয়ায়। সে যে ঘুরে ঘুরে ফিরত বনে বনে। সে যে উড়ে যেত পদ্ম বনে উপর দিয়ে । সে যে ভেসে যেত কোন অজানার পারে। আজ কাঙ্গাল হয়ে বন্দী হয়ে। সব হারিয়ে শূন্য হাতে। তাকিয়ে থাকে আকাশ পানে। কতকিছু ভাবে আপন মনে। সে হারালো তার সব আশা। শিখল যবে সংসারের  ভাষা।

তুমি কোথায় হারিয়ে গেলে

ও কে নেচে-গেয়ে চলে গেল। আমার মনের গহন বনে। বহু যুগের আগে। ও কি হারিয়ে গেল। ও কি মিলিয়ে গেল। ও কি হারিয়ে গেল মিলিয়ে গেল লাল ফুলে আর সবুজ পাতায়। নীল আকাশের সাদা ভেলায়। ও কি ফুল হয়ে ফুটল গাছে গাছে। ও কি মিলিয়ে গেল নদীর ঢেউয়ে। ও কি হারিয়ে গেল দখিনা বাতাসে। ও কি হারিয়ে গেল রাতের তারা তে। ও কি আজও হাসে পূর্ণিমার চাঁদ হয়ে। আমি ভেবে মরি ‌। আমি খুঁজে ফিরি। ও ভাসতে থাকে মনের মাঝে শুধু ছবি হয়ে। ও কথা দিয়েছিল আসবে তবু এলো না। ও দেখা দেবে বলেছিল দেখা দিল না। আমি চেয়ে ফিরি সবার মুখের পানে। খুঁজি তারে আপন মনে । তার দেখা পেলাম না। আমি ভাঙ্গা মনে সব গুটিয়ে একা হয়ে বসে থাকি। সে মিলিয়ে গেল কোথায় জানি আমায় দিয়ে ফাঁকি। আমি অন্ধকারে বসে থাকি। অন্ধকারে ঘুমিয়ে থাকি। অন্ধকারে বসে থাকি অন্ধকারে ঘুমিয়ে থাকি তার আশাতে।

নির্বাক

  কে তুমি মৌনি, কে তুমি তপস্বী সুদূর কোণেতে বসিয়া। পুষ্প ভরা তরুতলেতে ধ্যানের আসনে  বসিয়া। হে ভাষাহারা হে বাকহারা। সব কিছু ত্যাজিয়া। গভীরভাবে শূন্য-পানে নীল আকাশে চাহিয়া। ছুঁড়ে ছুঁড়ে ফেলল নির্মমভাবে মনের যত আবর্জনা। যুগ-যুগান্ত ঢেকেছিল তোমারে আপন পরিচয় ভুলিয়ে। অন্ধকারময় সংসারে মায়াবদ্ধ কারাগারে। আজ কি জ্বলে উঠল তবে হৃদয়ে তোমার অগ্নিশিখা। আজ কি হলো তবে তোমার অগ্নিস্নানে চিত্তশুদ্ধি। ওই কি দেখা যায় তবে এই অন্ধকারের শেষ সীমানায় সোনালী আলোর রেখা। আজ কি হলো তবে তোমার সকল অপেক্ষার অবসান। পেছনে ফেলে সব পিছুটান চললে নতুন পথে। নিঃসঙ্গ একাকী পূর্ণভাবে উঠলে নিজের রথে। আজ তুমি আপনারে খুঁজে ফেরে সকল দ্বারে। জলে-স্থলে-অন্তরীক্ষে রবি-শশী তে। সব বন্ধন মুছে ফেলে অসীম অনন্তে।