আছি কিসের নেশায় কিসের ঘোরে| কি খুঁজে মরি অন্ধকারে| যেখান থেকে উঠবে গড়ে মস্ত প্রতিরোধ । সেখানে রয়ে গেছে মস্ত বড় গলদ। যুবরা সব সমাজ নেশায় আছে জাগতে চায় না আজ । যেদিন জাগবে সেদিন দুরাচারীর মাথায় পড়বে বাজ। নেশার ঘোরে থাকবে যতদিন যুবসমাজ। দুরাচারীরা চালিয়ে যাবে তাদের জঙ্গল রাজ। কোথায় কাজে যাদের আজ ভীষণ অসঙ্গতি। নিজের সাথে ডেকে আনবে অন্যের দুর্গতি । জাগো সবাই পূর্ণরূপে নেশা কাটিয়ে । নেশার আফিম দূরে সরিয়ে অথবা ছুড়ে ফেলে। দুরাচারীর বিরুদ্ধে উঠে গড়ে উঠুক প্রতিরোধ। যারা সবাইকে খাচ্ছে লুটে তাদের পতন হোক।