Skip to main content

Posts

Recent posts

নতুন সৃষ্টি

নতুন সৃষ্টি  কোন কিছু সৃষ্টি করা সোজা কথা নয়।  কল্পনা ইচ্ছা প্রাকৃতিক নিয়মের সমন্বয় । শুধু কল্পনাকে দিয়ে না হয় সৃষ্টি । কল্পনার সাথে চাই স্বচ্ছ দৃষ্টি । চাই বা সৃষ্টির বাসনা মনের কোনে । সৃষ্টি হতে হবে প্রকৃতির নিয়ম মেনে।  ঈশ্বরের ইচ্ছাই প্রকৃতির সূত্র।  সেইভাবে চলে এই সৃষ্টি সমগ্র । প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কিছুই না চলে।  সৃষ্টি হবে না শুধু কল্পনাকে নিলে । সৃষ্টি তখনই সম্ভব  সত্যকে পেলে । সত্যকে বুকে নিয়ে সৃষ্টি ডানা মেলে। সত্য সর্বদা উন্মুক্ত নয় । সুপ্ততাই তার একমাত্র পরিচয় । সৃষ্টি মানে সত্যের প্রকাশ।  সৃষ্টি মানে নতুনত্বের আভাস । সৃষ্টি মানে নতুনত্ব।  সৃষ্টি মানে উদঘাটিত তত্ত্ব।
সব মানুষ সমান নিঃসন্দেহে এ উপলব্ধি মহান সব মানুষই মানুষ সত্যি সব মানুষ সমান নয় বর্ণ-কর্মগুনে পথিকগুলি ভেদাভেদ তৈরি হয়। সব মানুষ সমান। বলেন যারা তাদের মস্ত ভুল হয়। মাত্র তিনটি শব্দ দ্বারা মেলাতে চান ভালো মন্দকে অস্বীকার করতে চান সাধু জলের সাধনা কে সবই এদের চোখে সমান জোর করে করেন তাদের গুনগান ডেকে ডেকে বুঝান সবাইকে সবাই একসাথে চলো সাধু- অসাধু একসাথে মিশবে কেমনে বলো এক বাক্যে শুধু হাততালি মেলে কাজে নেই এমন জ্ঞান মানিতে কাজের কাজ না হলে। মহাপুরুষের কথা বাপকে ঘৃণা কর পাপীকে নয়। ভাবো তো একবার পাপি ছাড়া কি পাপ হয়
একে একে সরবৃদ্ধ হচ্ছে সমাজ চারিদিকে শোনা যায় ধ্বংসের আওয়াজ সর্বোচ্চ আজ খসে পড়ছে সংযমের আবরণ ভালো মন্দ ধর্ম অধর্ম এগুলোকে এক করে দেখেন এ যুগের কিছু গুণীজন তাইতো সমাজ আজ মনু মুখ ঢেকে লজ্জায় মনু আজ শায়িত ভীষণ স্বরসজ্জায় ঝড়ের ফলায় কি দারুন বিষের প্রবাহ। বিশে বিশে নীল হলো অবশেষে তার দেহ আজ দেশের নেতা-নেত্রীরা হলেন ভোগ বিলাসী উদারপন্থার অজুহাতে অনেকেই সমাজবিরোধী তাই আজ বলতে দ্বিধা নেই এই সভ্যতাকে বহন করার আমার কোন দায় নেই শীঘ্রই সভ্যতাকে তুলতে হবে চিতায় আধুনিক বর্বরতা মিশে যাক ধোলায়
সবকিছু দেখে শুনে বিভ্রান্ত মন অলিগলি চতুর্দিকে ভোগের আগ্রাসন পৃথিবী এখন একটা বাজার মূলমন্ত্র বিপণ সংস্কৃতির খেতে দেখো বিষাক্ত পোকার আক্রমণ দেশটা উলঙ্গ হতে চায়  আধুনিকতার ছুতোয় আধুনিকতার ছুতোয় ভয় করে বোধহয় সব শেষ হবে আধুনিকতার গুতয় চারিদিকে বিকৃতি সবাইকে পাল্টাতে চাই সবকিছু মরীচিকার মতো সবাই নেতাদের পিছু বিভিন্ন রঙে রাঙিয়ে দেহ রাখতে চাই মনের কালো রং মেখে সাজছে পৃথিবীটা এখন জঙ্গল মানুষ সব পশু আর চারিদিকে নেই কিছু এরা আবার আদর্শবাদীদের অনেক আদর্শ তবে কোনটাই স্থায়ী নয় তারা সুবিধামতন পাল্টায় তাদের ভাব আদর্শ। তার মধ্যে একটি আদর্শ হল উদার পন্থা, ঐতিহ্য রীতিনীতি ত্যাগ করে উলঙ্গ হয়ে বসে থাকে।
বড় বড় ভাষণ লোক মাঝে নেই তার প্রতিফলন কাজে কথায় কাজে অসঙ্গতি এই হল তাদের মতিগতি ভন্ড প্রতারক যত হয়ে একসাথে সমবেত ধর্ম দহিদ্র্য ধর্মের শিক্ষার সবাইকে দিতে চায় নীতি ভিক্ষা। দূষিত মন দূষিত কর্ম করতে সিদ্ধ হস্ত। নিজেদের পন্ডিত নিজেদের দেখাতে চাই আসলে সবেরা বন্য ধর্মকে বিক্রি করে রোজগারের জন্য ধর্মের নামাবলী পড়েছে অধর্ম কে ঢাকতে সেটা তার বাইরের মুখোশ আসলটা ভিতরে কোন কিছুর ভিতরে যাহা সেটাই তাহার ধর্ম। বাইরে যা কিছু আছে সবটাই মুহের ধর্ম তাই আজ নববর্ষের আমাদের ইচ্ছা, হোক সবারই ইচ্ছা প্রকৃত ধার্মিক সুস্থ থাক শরীর মন নিয়ে বাকি সব তলিয়ে যাক অন্ধকার দিয়ে।

রঙিন ফানুস

রঙিন ফানুস   কিছু  হঠাৎ  কল্পনা   অনেক বিষয় , যা আমার  অজানা।  না দেখা জিনিস দিয়ে অজানার ছবি আঁকি । যখন সেটা চোখে দেখি সেই ছবি দিল ফাঁকি । লোক মুখে শুনি  শুধু সত্য আর মিথ্যার মিলন । আসলে ভালোটাই খুঁজি তাই সেরকম ভাবি,  তাই আমার কল্পনাটার কল্পনা থাকে না হয়ে যায় ছবি। সব ভালো গুলো মিলে তৈরি হয় আমার কল্পনা । ভালোর সাথে যদি মন্দ মিশে ভালো কে ম্লান করে ছিলনা ধারণা । তাই আমার ছবির সাথে বাস্তব মেলে না।  মেলে না মন হয় নড়বড়ে শক্তি হারায় সাড়া দেয় না। কল্পনার মন হয়ে নড়বড়ে শক্তি হারায় কল্পনার। তারপরে হঠাৎ ফিরে আসে প্রেরণা আবার স্বপ্ন দেখার । কোথায় থাকে সেই শক্তি কোথায় তার স্থান।  মনের কোন গোপন ঘরে এর অবস্থান । তাই ফের বিষের মাঝে অমৃত খুঁজে বেড়াই  শুধু মেলে বিষ অমৃত না পাই ।