সব মানুষ সমান নিঃসন্দেহে এ উপলব্ধি মহান সব মানুষই মানুষ সত্যি সব মানুষ সমান নয় বর্ণ-কর্মগুনে পথিকগুলি ভেদাভেদ তৈরি হয়। সব মানুষ সমান। বলেন যারা তাদের মস্ত ভুল হয়। মাত্র তিনটি শব্দ দ্বারা মেলাতে চান ভালো মন্দকে অস্বীকার করতে চান সাধু জলের সাধনা কে সবই এদের চোখে সমান জোর করে করেন তাদের গুনগান ডেকে ডেকে বুঝান সবাইকে সবাই একসাথে চলো সাধু- অসাধু একসাথে মিশবে কেমনে বলো এক বাক্যে শুধু হাততালি মেলে কাজে নেই এমন জ্ঞান মানিতে কাজের কাজ না হলে। মহাপুরুষের কথা বাপকে ঘৃণা কর পাপীকে নয়। ভাবো তো একবার পাপি ছাড়া কি পাপ হয়
নতুন সৃষ্টি কোন কিছু সৃষ্টি করা সোজা কথা নয়। কল্পনা ইচ্ছা প্রাকৃতিক নিয়মের সমন্বয় । শুধু কল্পনাকে দিয়ে না হয় সৃষ্টি । কল্পনার সাথে চাই স্বচ্ছ দৃষ্টি । চাই বা সৃষ্টির বাসনা মনের কোনে । সৃষ্টি হতে হবে প্রকৃতির নিয়ম মেনে। ঈশ্বরের ইচ্ছাই প্রকৃতির সূত্র। সেইভাবে চলে এই সৃষ্টি সমগ্র । প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কিছুই না চলে। সৃষ্টি হবে না শুধু কল্পনাকে নিলে । সৃষ্টি তখনই সম্ভব সত্যকে পেলে । সত্যকে বুকে নিয়ে সৃষ্টি ডানা মেলে। সত্য সর্বদা উন্মুক্ত নয় । সুপ্ততাই তার একমাত্র পরিচয় । সৃষ্টি মানে সত্যের প্রকাশ। সৃষ্টি মানে নতুনত্বের আভাস । সৃষ্টি মানে নতুনত্ব। সৃষ্টি মানে উদঘাটিত তত্ত্ব।
Comments
Post a Comment