কিছু হঠাৎ কল্পনা
অনেক বিষয় , যা আমার অজানা।
না দেখা জিনিস দিয়ে অজানার ছবি আঁকি ।
যখন সেটা চোখে দেখি সেই ছবি দিল ফাঁকি ।
লোক মুখে শুনি শুধু সত্য আর মিথ্যার মিলন ।
আসলে ভালোটাই খুঁজি তাই সেরকম ভাবি,
তাই আমার কল্পনাটার কল্পনা থাকে না হয়ে যায় ছবি।
সব ভালো গুলো মিলে তৈরি হয় আমার কল্পনা ।
ভালোর সাথে যদি মন্দ মিশে ভালো কে ম্লান করে ছিলনা ধারণা ।
তাই আমার ছবির সাথে বাস্তব মেলে না।
মেলে না মন হয় নড়বড়ে শক্তি হারায় সাড়া দেয় না।
কল্পনার মন হয়ে নড়বড়ে শক্তি হারায় কল্পনার। তারপরে হঠাৎ ফিরে আসে প্রেরণা আবার স্বপ্ন দেখার ।
কোথায় থাকে সেই শক্তি কোথায় তার স্থান।
মনের কোন গোপন ঘরে এর অবস্থান ।
তাই ফের বিষের মাঝে অমৃত খুঁজে বেড়াই
শুধু মেলে বিষ অমৃত না পাই ।
Comments
Post a Comment