কে তুমি মৌনি, কে তুমি তপস্বী
সুদূর কোণেতে বসিয়া।
পুষ্প ভরা তরুতলেতে ধ্যানের আসনে বসিয়া।
হে ভাষাহারা হে বাকহারা।
সব কিছু ত্যাজিয়া।
গভীরভাবে শূন্য-পানে নীল আকাশে চাহিয়া।
ছুঁড়ে ছুঁড়ে ফেলল নির্মমভাবে মনের যত আবর্জনা।
যুগ-যুগান্ত ঢেকেছিল তোমারে আপন পরিচয় ভুলিয়ে।
অন্ধকারময় সংসারে মায়াবদ্ধ কারাগারে।
আজ কি জ্বলে উঠল তবে হৃদয়ে তোমার অগ্নিশিখা।
আজ কি হলো তবে তোমার অগ্নিস্নানে চিত্তশুদ্ধি।
ওই কি দেখা যায় তবে এই অন্ধকারের শেষ সীমানায় সোনালী আলোর রেখা।
আজ কি হলো তবে তোমার সকল অপেক্ষার অবসান।
পেছনে ফেলে সব পিছুটান চললে নতুন পথে।
নিঃসঙ্গ একাকী পূর্ণভাবে উঠলে নিজের রথে।
আজ তুমি আপনারে খুঁজে ফেরে সকল দ্বারে।
জলে-স্থলে-অন্তরীক্ষে রবি-শশী তে।
সব বন্ধন মুছে ফেলে অসীম অনন্তে।
Comments
Post a Comment