Skip to main content

তুমি কোথায় হারিয়ে গেলে



ও কে নেচে-গেয়ে চলে গেল।
আমার মনের গহন বনে।
বহু যুগের আগে।

ও কি হারিয়ে গেল।
ও কি মিলিয়ে গেল।

ও কি হারিয়ে গেল মিলিয়ে গেল লাল ফুলে আর সবুজ পাতায়।
নীল আকাশের সাদা ভেলায়।
ও কি ফুল হয়ে ফুটল গাছে গাছে।
ও কি মিলিয়ে গেল নদীর ঢেউয়ে।

ও কি হারিয়ে গেল দখিনা বাতাসে।
ও কি হারিয়ে গেল রাতের তারা তে।
ও কি আজও হাসে পূর্ণিমার চাঁদ হয়ে।

আমি ভেবে মরি ‌।
আমি খুঁজে ফিরি।

ও ভাসতে থাকে মনের মাঝে শুধু ছবি হয়ে।

ও কথা দিয়েছিল আসবে তবু এলো না।
ও দেখা দেবে বলেছিল দেখা দিল না।

আমি চেয়ে ফিরি সবার মুখের পানে।
খুঁজি তারে আপন মনে ।
তার দেখা পেলাম না।

আমি ভাঙ্গা মনে সব গুটিয়ে একা হয়ে বসে থাকি।
সে মিলিয়ে গেল কোথায় জানি আমায় দিয়ে ফাঁকি।

আমি অন্ধকারে বসে থাকি।
অন্ধকারে ঘুমিয়ে থাকি।

অন্ধকারে বসে থাকি অন্ধকারে ঘুমিয়ে থাকি তার
আশাতে।



Comments

Popular posts from this blog

নতুন সৃষ্টি

নতুন সৃষ্টি  কোন কিছু সৃষ্টি করা সোজা কথা নয়।  কল্পনা ইচ্ছা প্রাকৃতিক নিয়মের সমন্বয় । শুধু কল্পনাকে দিয়ে না হয় সৃষ্টি । কল্পনার সাথে চাই স্বচ্ছ দৃষ্টি । চাই বা সৃষ্টির বাসনা মনের কোনে । সৃষ্টি হতে হবে প্রকৃতির নিয়ম মেনে।  ঈশ্বরের ইচ্ছাই প্রকৃতির সূত্র।  সেইভাবে চলে এই সৃষ্টি সমগ্র । প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কিছুই না চলে।  সৃষ্টি হবে না শুধু কল্পনাকে নিলে । সৃষ্টি তখনই সম্ভব  সত্যকে পেলে । সত্যকে বুকে নিয়ে সৃষ্টি ডানা মেলে। সত্য সর্বদা উন্মুক্ত নয় । সুপ্ততাই তার একমাত্র পরিচয় । সৃষ্টি মানে সত্যের প্রকাশ।  সৃষ্টি মানে নতুনত্বের আভাস । সৃষ্টি মানে নতুনত্ব।  সৃষ্টি মানে উদঘাটিত তত্ত্ব।

নিষ্ফল বিলাপ

নিষ্ফল বিলাপ  ঘরে ভীষণ নির্জনতা বাইরেতেও একা । ঘর যেটা সেটা শূন্য বাহিরটাও ফাঁকা, । ঘরে আমার সঙ্গী সীমাহীন কল্পনা।  বাইরে আমার পথের সাথী উপলব্ধি আর বাসনা। ঘরে আমার জীবনের সাথে ইচ্ছার ভীষণ দ্বন্দ্ব। জীবন আমার সাদা কালো কিংবা ভালো মন্দ। ঘরে আমার সাথে একটুখানি অপূর্ণতা।  বাইরে আমার সাথী সংকোচের বিহলতা।  কর্মে আমি পরাধীন চিন্তাই আমি স্বাধীন । ভাবনা গলো আমার ধূসর মন আমার মলিন । ঘরে নিজেই নিজেকে দেখি আয়নাতে।  চোখের দুখন ভরে গেছে ক্লান্তির কালিতে । বাইরের পথ চলে গেছে অনেক দূরে আমাকে ছাড়িয়ে । পথের বাঁকে আছি আমি শান্তভাবে দাঁড়িয়ে।  ঘরে আমি থাকবো শুধু অশান্তি নিয়ে।  বাইরে গেলে সব অশান্তি থাকব ভুলে।  ঘরে আর বাইরের আমি চাই সব কিছু ভুলতে। ভুলতে গিয়ে তাকাই শুধু শূন্যে আর মাটিতে।
বড় বড় ভাষণ লোক মাঝে নেই তার প্রতিফলন কাজে কথায় কাজে অসঙ্গতি এই হল তাদের মতিগতি ভন্ড প্রতারক যত হয়ে একসাথে সমবেত ধর্ম দহিদ্র্য ধর্মের শিক্ষার সবাইকে দিতে চায় নীতি ভিক্ষা। দূষিত মন দূষিত কর্ম করতে সিদ্ধ হস্ত। নিজেদের পন্ডিত নিজেদের দেখাতে চাই আসলে সবেরা বন্য ধর্মকে বিক্রি করে রোজগারের জন্য ধর্মের নামাবলী পড়েছে অধর্ম কে ঢাকতে সেটা তার বাইরের মুখোশ আসলটা ভিতরে কোন কিছুর ভিতরে যাহা সেটাই তাহার ধর্ম। বাইরে যা কিছু আছে সবটাই মুহের ধর্ম তাই আজ নববর্ষের আমাদের ইচ্ছা, হোক সবারই ইচ্ছা প্রকৃত ধার্মিক সুস্থ থাক শরীর মন নিয়ে বাকি সব তলিয়ে যাক অন্ধকার দিয়ে।