যখন আমার মনের আনন্দ উঠত ঢেউয়ের মতো উথলে।
যখন আমার বক্ষ ছিল প্রসারিত হয়ে অনন্ত হয়ে। লক্ষ কোটি তারার ঝিকিমিকি নিয়ে।
যখন আমার প্রাণ ছিল সবুজ অরণ্যের মত। বিকশিত হয়ে।
সুনীল ঢেউয়ে মন ভাসিয়ে ।
বন সবুজে প্রাণ ভরিয়ে।
চাঁদের আলোয় চোখ ভিজিয়ে।
ফুল আবিরে মন রাঙিয়ে।
সব মলিনতা দূরে সরিয়ে।
দেহমনের বহুদূরে।
মুক্তির আনন্দে।
তার পরে সংসারের প্রতারণায়
প্রতারিত হয়ে।
আমার সাগর গেল শুকিয়ে
সবুজ গেল শুকিয়ে।
আমার চাঁদের লাগলো গ্রহণ
আমার বাগান গেল শুকিয়ে ।
আমার বাগানে ফুল আর ফুটল না।
আমার বাগানের সবুজ আর এল না।
আমি আরো ছোট হলাম।
বৃহৎ হারিয়ে ক্ষুদ্রকে পেলাম।

Comments
Post a Comment