তোমায় দেখেছি কৃষ্ণচূড়ার লালে।
তোমায় দেখেছি সাগর নীলে।
তোমায় দেখেছি সবুজ পাতার সাজে ।
তোমায় খুঁজেছি শিশুর হাসিতে।
তোমায় খুজেছি শরৎ মেঘের ভেলায়।
তোমায় দেখেছি পূর্ণিমার জোছনায়।
তোমায় দেখেছি দিগন্তের শেষে।
নীল সবুজ যেথায় গিয়ে মেশে।
তোমায় খুঁজেছি পূর্ণিমার মধুর প্রেমালাপে।
শেষ রাতের পূর্ণিমা আর রজনীগন্ধার মধুর সংলাপে।
Comments
Post a Comment