এ জীবন ভেসে চলে জীবন সমুদ্রে ।
কত হেলে দুলে মরণের পাড়ে।
কত সূর্যোদয় কত সূর্যাস্তের নীরব সাক্ষী হয়ে।
দুঃখ সুখের ভেলায় চড়ে অনন্তের দিকে।
জাগোরে ভোগী স্বপ্ন হতে দাড়াও হে ত্যাগী ঝড়ের সম্মুখে।
ওঠো হে ত্যাগী, ওঠো হে যোগী স্বপ্ন হতে জাগোরে।
বেলা যে বয়ে যায় আজ সময় আর নাহিরে।
কামনার ঘোরে অন্ধকারে খুঁজে ফেরো আপনারে।
নাম ভোলা কোন পথিক তুমি এলে সংসার পথে।
মরীচিকার পিছে পিছে।
ঘুরে কেন মর মিছে ।
বারবার ঘুরে ফের জমাট বাধা অন্ধকারে ।
আজ বহু কঠিন পথ পার করে নিজে মনকে নিয়ে চলো নিজ নিকেতনে।
Comments
Post a Comment