আজ কোন আকাশে আলোর বন্যা ছুটল আপন বেগে ।
কোন ভুবনে মাতলো বাতাস আলোর নেশাতে ।
কে আজ হল চঞ্চল আলোর ব্যাকুলতায়।
আজ কার হৃদয়ে ওই আলোর ঢাকনা খুললো আপন জ্যোতিতে।
আলোর আবির মেখে দুই নয়নে উঠল ভেসে অনন্তে ।
কার হৃদয় আজ হলো রঙ্গিন রামধনুর ওই সাত রঙে।
কার হৃদয় মেলালো সুর মুক্তির মোহন বাঁশিতে।
সকল আঁধার শেষে অশ্রু সাগর পাড়ে কোন সে নাবিক উঠলো গিয়ে দুঃখ শেষের দেশে।
কামনার ঘোরে অন্ধকারে ।
সোনার খাঁচার অহংকারে ।
আপন পরিচয় ভুলিয়ে ।
নিজেকে ঐ ভুল বুঝিয়ে।
আপনার ক্রোধে দগ্ধ হয়ে।
কোন সে মোহের শৃংখলে ।
আজ কি শুনলো পেতে কান ।
অন্ধকার পাহাড়ের ওপারের আহ্বান।
Comments
Post a Comment