যেদিন এসেছিলাম এ পৃথিবীতে ক্ষুদ্র পদক্ষেপে।
চোখ যাবে মেলে ছিলাম আলোর বাসনা নিয়ে।
শুরু হল সেই পথচলা।
ধীরে ধীরে বয়ে যায় বেলা।
গাঁথি বসিয়া কথামালা ।
সোজা পথ গেল বেঁকে।
অন্ধকারের দিকে।
সংসার আপন খেয়ালে শেখালো তার ভাষা।
কাজের ভাষা ,ব্যবসার ভাষা।
আমার আকাশ ছোট হলো ।
আমার সবুজ ফিকে হল।
আমার সাগর ডোবা হল ।
আমার সাদা ,কালো হলো।
আশা আমার শূন্যে ভাসে স্বপ্ন মেলায় দিগন্তে।
সাদা মেঘের ভেলা টানে কোন অজানার ওপারে।
বহু যুগের আগে কোন সে ক্ষণে।
ঘুরে আপন মনে ।
সবুজ হয়ে শ্যামল হয়ে ।
নীল হয়ে আকাশ হয়ে।
বাসা হীন ঠিকানা বিহীন পথে ।
অন্তহীন কোন সে যাত্রা পথে ।
দু চোখে আলোর কাজল মেখে ।
থাকতো শুয়ে সমুদ্র তট হয়ে।
ঢেউয়ের সাথে খেলতো আপন মনে ।
ফুলের আবির ছড়াতো বনে বনে।
হঠাৎ কোন সে দুর্দিনে আমির ভরে গেল নিচে পড়ে ।
তার ঝরনা গেল শুকিয়ে ।
তার সাগর গেল শুকিয়ে।
Comments
Post a Comment