ডুবি অমৃত সরোবরে।
মনের কালিমা ধুতে।
প্রানের আশায় জীবনের আশায়।
ডুবি অমৃত সরোবরে ।
দিয়ে নিদ্রা স্বপ্ন বিসর্জন।
ডুবি অমৃত সরোবরে ।
আলোর আশায় গতির আশায়।
ডুবি অমৃত সরোবরে ।
দেহ মনের সংযমে
ডুবি অমৃত সরোবরে ।
রিপুরে করি বশীভূত ।
ডুবি অমৃত সরোবরে ।
হাওয়ায় ভাসে বেদনার সুর।
অশ্রু ঝরে নয়নে।
দিন পার হয় কাল পার হয় আকাশ কুসুম চয়নে। মনোদর্পণ করে নির্মল ।
ষড়রিপুরে দিয়ে বিসর্জন ।
আলোর ধারায় ধুয়ে মনের কালিমা যত।
ডুবি অমৃত সরোবরে।
Comments
Post a Comment