ভব নদীর দুই পারেতে দুই ভবনে ।
একপার ছিল সংসারে অপর পার অজানার পারে।
জীবন পথের যাত্রী যত।
বয়ে চলে অবিরত ।
বিরামহীন সঙ্গীহীন ।
সামনে-পেছনে চেয়ে নিশিদিন ।
এবারের কলরব শান্ত হলে ।
ওপারে আশার প্রদীপ জলে ।
তাই ঈশান কোণের আকাশ নিমেষে কোথা হতে। আলোয় আলোয় উঠল ভরে ।
তাই তরুতে কম্পন, বাতাসের স্পন্দন, আনন্দ আহ্বান ।
শতযুগ সঞ্চিত অন্ধকারে একাকী ভাবে ফেলে আপনারে আপনারই অপমান।
Comments
Post a Comment