মুক্ত কর সংশয় হতে।
মুক্ত করো দ্বিধা হতে ।
দ্বিধাসংশয় কাটিয়ে মনেরে ।
স্থাপন কর সত্যের মুখে ।
মুক্ত করো ভয় হতে ।
মুক্ত করো লজ্জা হতে ।
নয়ন আমার দাও আলোর পানে ।
দুহাত দিয়ে যত আবর্জনা সরায়ে ।
চলেছি জানিনা কোন দিকে।
অশান্ত মনপূস্করিনী বিক্ষুব্ধ তরঙ্গমালা ।
মোহের আবরণে তীব্র জীবন জ্বালা ।
সংকোচের শীতলতা ।
শুকনো মনলতা।
জীবনভেলা ডুবিয়ে সংসারের আবিলতা।
বিষয় হতে বিষয়ান্তরে পাগলের মত ঘুরে মরে।
অন্ধকারে হাতড়ে মরে , সত্যি ভাবে স্বপ্নটারে।
Comments
Post a Comment