ও পাখি আসছে ও পাখি ভাসছে ।
অনন্তকাল ধরে মুক্তির সমাচার বয়ে ও পাখি আসছে।
ও পাখি ভাংছে খাঁচা, মেলছে ডানা ও আসছে ও ভাসছে।
সত্য শিব সুন্দরের বার্তা নিয়ে ও আসছে ও ভাসছে।
আলোর বার্তা নিয়ে আসছে ও আসছে ।
দুঃখ রজনী নাশের বার্তা নিয়ে ও আসছে ও আসছে।
বহু প্রতিক্ষার অবসানে, ও আসছে ও ভাসছে।
অনন্তের দূত হয়ে ও আসছে ও ভাসছে।
অজানার ওপার হতে ও আসছে ও ভাসছে।
অভয় বাণীর মন্ত্র নিয়ে আসছে ও ভাসছে |
নয়া প্রভাতের অতিথি হয়ে ও আসছে ও ভাসছে|
Comments
Post a Comment