কে বাজায় বাঁশি বিরামহীন অন্তহীন যুগ যুগান্ত ধরে।
তার বাঁশির টানে মন হয় উতলা ।
এগিয়ে চলি স্থির পদক্ষেপে সব কাটা দলে।
রক্তমাখা পায়ে শুকনো বনের ভেতর দিয়ে ।
শুকনো পাতার উপর দিয়ে।
পুষ্পবিহীন পত্রবিহীন ধূসর প্রান্তরে ।
যুগ যুগান্তরে বহমান স্বর্গ নদীর ধারা ।
ও যে প্রাণের ধারা।
ঈশ্বরের আশীর্বাদ ।
শৃংখল ধ্বনী মিলিয়ে যায়।
নূতন দিনের আলোয়|
হৃদয়ের কোন উত্তাল রসসাগরে ।
আনন্দ ঢেউ পড়ে আছড়ে।
Comments
Post a Comment