মুক্ত করো কারাগার হতে।
জঞ্জলের স্তুপ হতে ।
পাগলা গারদ ময় সংসার হতে ।
বিকৃত চিন্তা হতে ।
মন কেঁদে মরে শিশুর মতো তোমার তরে।
জগত রঙ্গমঞ্চে ।
মিথ্যা কলরবে।
জগত রঙ্গমঞ্চে মিথ্যা আড়ম্বরে ।
সুরহীন ছন্দহীন ক্লান্ত বিচরণে
হায় পথ হারা।
কবে মিলবে তোমার দ্বিধারা ।
কবে হবে দ্বিধার অবসান ।
মিলবে কবে শান্তির সন্ধান।
কবে নিভবে মনের আগুন।
কবে আসবে ফাগুন ।
Comments
Post a Comment