আমার হাত দুখানি ধরে আমার মুখখানি তোমার দিকে ফেরাও ।
কালিমা লিপ্ত এ মন খানি বিষন্নভাবে দেখে সংসার খানি ,
তুমি তোমার দয়া দিয়ে তোমার দিকে ঘোরাও। জঞ্জালময়ে সংসারে মিথ্যা কোলাহলে।
বারেবারে আশায় আশে শূন্য হাতে ফিরে।
না পায় খুঁজে সার না পায় তল।
অন্ধকার গলি শুধু বিষন্ন দেহ মন।
মুখে শুধু তোমার কথা ।
কণ্ঠে তোমার গান।
হৃদয়ে মোর সকল ভালবাসা ঝরে পড়ুক তোমার চরণে ভক্তি ধারার মতো।
হৃদয়ে মোর সকল সুর ভেসে চলুক তোমার বাণী বয়ে ।
ঘুমিয়ে আমার চিত্তে।
যুগ যুগান্তর ধরে ।
আমি হতে বহু দূরে ।
কোন অজানার পারে ।
কাছে এসেও আসো না ।
ভালোবেসেও বাসো না ।
দেখা দিয়ে যাও লুকিয়ে ।
কোথায় তুমি যাও হারিয়ে।
Comments
Post a Comment