আমার মনের বনে কোন সে কোনে।
ছায়ার হরিণ ছুটে চলে।
সকল বাধা দুপাশে ঠেলে।
বাধা মানে না ,মানা শোনে না ।
শূন্য বনে আলো ছায়া ভেদ করে।
আপন মনে ছুটে চলে ।
আমার মনের গহনে বনে।
তরু তলে কে বাজায় বাঁশি বেদনার সুরে।
অলস দুপুরে।
সব সুর ছাপিয়ে, দুকুল ভাসিয়ে ।
তারে দেখিতে পাই না তাকে বুঝিতে পারিনা।
শুধু বাঁশির সুর পেয়েছি শুনিতে।
ও কি সব ছেড়েছে।
ও কি সব ফেলেছে ।
আজ ব্যস্ত জীবনে ,কোন বিরহের সুর বাজে।
কোন শূন্যতা কোন ব্যথা? ।
সব হারিয়ে সব ছাড়িয়ে ।
অজানার পরে কি খোঁজে ।
অজানা সাগর পারে ।
কাঙাল হয়ে শূন্য হাতে রিক্ত হয়ে।
বেদনা ধারায় সিক্ত হয়ে
Comments
Post a Comment