তুমি মুছিয়ে দিও এ দুনয়ন তোমার আঁচল দিয়ে।
তুমি নিয়ে যাও মোরে তোমার ভুবনে হাত দুখানি ধরে।
হৃদয়ের মোর সকল ভালোবাসা ঝরে পড়ুক তোমার চরণে।
ভক্তি ধারার মতো হৃদয়ের মোর সকল সুর ভেসে চলুক তোমার বাণী বয়ে।
শীতল করো এ প্রাণ তোমার আশীর্বাদে।
নির্মল হোক জীবন তোমার ধারাতে।
জড়াতে দিওনা আমায় তুচ্ছ তর্ক বিবাদে।
তুমি কি শুধু মনের ভুল তুমি কি শুধু কল্পনা।
তুমি আবছা স্নেহ ছায়া তুমি কি মধুর বেদনা।
কবে কোন খানে চলে গেছো? কিছু না বলে। হারিয়ে গেলে ভুলিয়ে দিলে।
Comments
Post a Comment