আমার দিন আর ফুরাবেনা।
আমার খোঁজার আর শেষ হবেনা ।
নীল শূন্যে আর নদীর ধারে।
অরণ্যে আর পাহাড়ে ।
কোন সে বাউল পথের ধারে।
শান্তভাবে তরুর ছায়ে ।
একতারাতে কোন সুর তোলে ।
গেয়ে যায় তার গান।
ও কাকে শোনায় রাত্রি শেষের গান
জীবন মরুতে ।
যে পথ হারিয়েছে|
দুই দ্বীপেতে দুইজন থাকে আর মিটিমিটি চায়|
কত কিছু যে ভেবে মোরে ভাবে বিভোর হয়ে যায়|
মাঝে বিচ্ছেদের নোনা জল|
গভীর অতল|
ঢেউয়ের পর ঢেউ আসে|
আছড়ে পরে জীবন তটে|
দিন পার হয় কাল পার হয় আমি সরে যাই দূরে|
বহু দূরে সংসারের ছায়া হতে সংসারের মায়া হতে|
Comments
Post a Comment