মৌন কেন হে মহামানব কোথায় তোমার বাণী , শেষ কি সব আশা।
মহামানব মৌন কেন কোথায় তোমার ভাষা।
হে মহামানব দুঃখের দিনে কে দেখালো।
তোমায় সোনালী আশার আলো।
হে মহামানব দহন দিনে কে মেটালো তোমার প্রাণের আশা|
কে আনিল শীতলতা কে দিল কোমলতা ।
কেমনে ঘোচালে আবরণ কেমনে হলো বিকশিত।
যেদিন উঠবে তুমি যেদিন জাগবে তুমি যেদিন হিসেব হবে শেষ।
যেদিন বলবে তুমি যে দিনে গাইবে তুমি তোমার সকল বলা শেষ।
জীবন গেল বেচাকেনা আর হিসেব কষে।
যোগ বিয়োগার গুণ ভাগের হিসাব বেলা শেষে।
পথের পানে চেয়ে থাকো আপন মনে রিক্ত হাতে শূন্য হাতে কাঙাল হয়ে পথের ধারে যেন সবকিছুই শেষ।
Comments
Post a Comment