নিষ্ফল বিলাপ ঘরে ভীষণ নির্জনতা বাইরেতেও একা । ঘর যেটা সেটা শূন্য বাহিরটাও ফাঁকা, । ঘরে আমার সঙ্গী সীমাহীন কল্পনা। বাইরে আমার পথের সাথী উপলব্ধি আর বাসনা। ঘরে আমার জীবনের সাথে ইচ্ছার ভীষণ দ্বন্দ্ব। জীবন আমার সাদা কালো কিংবা ভালো মন্দ। ঘরে আমার সাথে একটুখানি অপূর্ণতা। বাইরে আমার সাথী সংকোচের বিহলতা। কর্মে আমি পরাধীন চিন্তাই আমি স্বাধীন । ভাবনা গলো আমার ধূসর মন আমার মলিন । ঘরে নিজেই নিজেকে দেখি আয়নাতে। চোখের দুখন ভরে গেছে ক্লান্তির কালিতে । বাইরের পথ চলে গেছে অনেক দূরে আমাকে ছাড়িয়ে । পথের বাঁকে আছি আমি শান্তভাবে দাঁড়িয়ে। ঘরে আমি থাকবো শুধু অশান্তি নিয়ে। বাইরে গেলে সব অশান্তি থাকব ভুলে। ঘরে আর বাইরের আমি চাই সব কিছু ভুলতে। ভুলতে গিয়ে তাকাই শুধু শূন্যে আর মাটিতে।
Comments
Post a Comment