যুগ যুগান্ত ধরে বহমান অমৃত ঝর্ণা।
শূন্য হতে সাগরে।
শ্যামল হতে নীলিমায় ।
পাহাড় চূড়া স্পর্শকরে অমৃত তরঙ্গ আকাশে মিলায়।।
আমি পড়ে আছিঅন্ধকার কোণে
দ্বিধার সংশয় লাজে
অন্ধকারের কিট হয়ে
নিশাচর পাখি হয়ে
এক পা এগিয়ে পেছনে তাকাই।
ভয়ে আবার দুপা পিছিয়ে যাই ।
স্বপ্ন আবার অন্ধকারে মিলিয়ে যায়।
এই সেই ঝর্ণা তলায় এসো আজ আলোর মেলায়।
Comments
Post a Comment