ওগো কোন পথিক তুমি চলেছ অন্ধকার সরণি ধরে।
যুগ যুগান্ত ধরে জন্ম হতে জন্মান্তরে।
অসহায় ভাবে শত আঘাত সহ্য করে ।
শত বিভ্রান্তিতে ।
শত ক্লান্তিতে।
নিকষ আঁধারে টলমলিয়ে ।
আঁধার সমুদ্রে ভাসতে ভাসতে ।
ঐ কোন সুদূর ঐ ঈশান কোণের শান্ত তপোবনে।
কার হৃদয় আজ হল উদ্ভাসিত জ্যোতি তরঙ্গে।
আজ কার হৃদয় আলোর বন্যা ছড়ায় দূরে দূরে।
শান্ত ছায়ে ফুলে ভরা ওই তরুর তলে ।
তাকিয়ে থাকে পূব গগন তলে।
তাহলে কি হলো তার সকল ব্যাথার নীরব অবসান।
সব ভুলিয়ে সবমিলিয়ে আজ ঐ দুনয়ন খুলল আলোর ভাবে ।
মায়ার কুয়াশা হলো বিলীন।
সব অবসানে।
Comments
Post a Comment