আমি ক্লান্ত দিক হারিয়ে|
হাতড়িয়ে মরি অন্ধকার গলিতে ঘুরে ঘুরে।
তুমি হাত বাড়াও।
আমার মুখ ফেরাও আমার গতি ঘোরাও।
অসৎ হতে সতের তরে।
তিমির হতে আলোর তরে।
আমার জীবন তরী কান্ডারী রূপে তোমায় আমি চাই ।
তোমার বাণী নয় শুধু তোমাকেই চাই,তোমার কথা নয় তোমার সুর চাই ।
হে রুদ্র দেখাও তোমার প্রসন্ন রূপ আজি এ দিনে তিমির আধারে।
আমার ভক্তি পুষ্পাঞ্জলী নাও তব চরণে আমায় বাধো তব বন্ধনে ।
রক্ষা করো ঝঞ্ঝা হতে।
সকল ক্লান্তি হরণে ।
দেখতে দিও সদা হাস্যে।
তোমার প্রসন্ন রূপটিকে।
তুমি মুছিয়ে দিও এদু নয়ন তোমার আঁচল দিয়ে।
তুমি নিয়ে যাও মোরে তোমার ভুবনে হাত দুখানি ধরে।
Comments
Post a Comment