কার মন আজ হলো যে নীল মানুষের বিষে।
কাকে এ সংসার নির্মম ভাবে মারে পিষে।
কে আজ হল ব্যাকুল সব হারানোর ব্যথায়।
কে আজ হলো কাঙাল অসীম শূন্যতায়।
ক্ষণিকের দেখা দিয়ে কোথায় হারিয়ে যাও।
আমারে কোন দিশাহীন অন্ধকারে ।
মনকে করে ব্যাকুল লুকিয়ে যাও ভাষা হীন ভাবে প্রার্থনা মোর আলোর তরে ।
চিরপিপাসিত কামনা হায় ।
আঁধারে টেনে নিয়ে যায়।
ক্লান্ত মনে দাঁড়িয়ে আঁধার সমুদ্রের ধারে ।
আশার সূর্য উদিত হবে অভয় বাণী নিয়ে।
মন তরঙ্গ ওঠে আর পরে চলে অনন্তের পানে।
নির্লিপ্ত নয়ন তাকিয়ে থাকে নীল আকাশের পানে।
Comments
Post a Comment