সবুজ ঘাসে শুয়ে তাকিয়ে শূন্য পানে |
ভাবনা আমার যায় উড়ে আকাশ পানে |
জীবনের সব জটিলতা|
জীবনের সব বাধা |
হয়না বিলীন।
হয় না সোজা।
ভাবছে ভাবতে ক্লান্ত মন।
ছুটে চলে দূর দেশে।
হয়ত অন্য গ্রহে ,অথবা মহাকাশে।
মন ফেরে বাস্তবে।
জানেনা কি হবে ।
মন খুঁজে ফেরে উপায় বিধাতার কাছে।
সে পরম পুরুষ কোথায় আছে? ।
খুঁজে ফেরা চতুর্পাশে ।
দেয়নি দেখা লুকিয়ে আছে।
কোন অজানার পারে ।
প্রার্থনা সেই আলোর তরে।
Comments
Post a Comment