জীবন মানে ভোগের নেশা
আবার ত্যাগের অভ্যাস |
জীবন মানে ঝড়ের আঘাত
আবার দখিনা বাতাস|
কারো জীবন অন্ধকারে হাতড়ে হয়েছে ক্লান্ত।
পাইনি কোনো ভালো খুঁজে পেয়েছে শুধু মন্দ।
কারো জীবনের সব সবুজ ফিকে হয়েছে হলো অনেকদিন
ফিরবে কবে সে সবুজ কবে আসবে সে শুভ দিন।
আধার ভেদ করে আলোর ছটা পড়বে কবে তার ঘরে।
সবকিছু স্পষ্ট করে দেখবে কবে সে দুচোখ ভরে।
অন্ধকারে আছে যারা এখানে ওখানে ছড়িয়ে।
কবে পারবে তারা অন্ধকারের যবনিকা ভেদ করতে।
তাইতো জীবন মানে বারবার শুধু জীবনের মানে খুঁজতে যাওয়া।
বারবার নানা পরিস্থিতিতে সব মানে গুলিয়ে যাওয়া।
Comments
Post a Comment