আছি একা, থাকবো একা, এটাই আমার চলার পথ।
একা থাকলে চিনব নিজেকে এটাই আমার অভিমত।
আমার চলার পথে আমি ছাড়া আর কেউ নেই।
থাকবে না কেউ আমিও জানি তাই কোন চিন্তা নেই।
কাতর প্রার্থনা বিধাতার তরে।
শক্তি দাওনি, তবে কেন জর্জরিত করলে ভারে।
এই ক্লান্ত জীবনে।
শূন্য জীবনে।
ভার নামিয়ে কবে মুক্তি মিলবে।
কবে জীবনের সাথে আলিঙ্গন হবে।
কবে নিয়মের জাল ছিড়বে।
কবে মুক্তির ডানা মিলবে।
হবে প্রবেশ হবে আলোর ভূবনে
সুন্দর জীবনের স্মরণে।
Comments
Post a Comment