আছি কিসের নেশায় কিসের ঘোরে|
কি খুঁজে মরি অন্ধকারে|
যেখান থেকে উঠবে গড়ে মস্ত প্রতিরোধ ।
সেখানে রয়ে গেছে মস্ত বড় গলদ।
যুবরা সব সমাজ নেশায় আছে
জাগতে চায় না আজ ।
যেদিন জাগবে সেদিন দুরাচারীর মাথায় পড়বে বাজ।
নেশার ঘোরে থাকবে যতদিন যুবসমাজ।
দুরাচারীরা চালিয়ে যাবে তাদের জঙ্গল রাজ।
কোথায় কাজে যাদের আজ ভীষণ অসঙ্গতি।
নিজের সাথে ডেকে আনবে অন্যের দুর্গতি ।
জাগো সবাই পূর্ণরূপে নেশা কাটিয়ে ।
নেশার আফিম দূরে সরিয়ে অথবা ছুড়ে ফেলে।
দুরাচারীর বিরুদ্ধে উঠে গড়ে উঠুক প্রতিরোধ।
যারা সবাইকে খাচ্ছে লুটে তাদের পতন হোক।
Comments
Post a Comment