কি দেখি কি শুনি আর কিইবা বুঝি ।
অন্ধকারে হাত দিয়ে কিইবা খুজি।
পৃথিবী শুধু মিথ্যায় ভরা নাকি সত্যি।
চারিদিকে শুধু নেই নেই, নেই সামান্য স্বস্তি।
মস্তিষ্ক তাই আলোড়ন শত।
বিক্ষিপ্ত চিন্তা রাশি কবে হবে একত্রিত ।
কবে আমি হব আমার মনের মত ।
নানা মুনির নানা মত কত কত কথা।
কলহে সব বিভ্রান্তি বাড়ায় ঢাকা থাকে সত্যটা।
চারিদিকে সব দেখে বিভ্রান্ত ।
সব দেখে মনে হয় সব যেন বিকৃত।
বিকৃতি মানব মস্তিষ্কে ।
বিকৃতিই প্রধান ফ্যাশন নতুন শতাব্দীতে।
বিকৃতি চলাফেরায় ।
বিকৃতির রুচিবোধে ।
বিকৃতি সাহিত্যে।
বিকৃতি সংগীতে।
বিকৃতি শিল্পীর আদর্শে ।
বিকৃতি ভাষাতে ।
বিকৃতির কথা কত বলব আর ।
এতসব ভাবতে গেলে মাথা করে ভার।
Comments
Post a Comment