আশা আছে সবার মনে আছে স্বপ্ন, কল্পনা ,চিন্তা।
যা সবার হতাশ জীবনে এনেছে ধৈর্য ,স্থিরতা।
গতকাল হয়নি যেটা হয়তো হবে ভবিষ্যতে।
গতকাল পাইনি যেটা হয়তো পাবে আগামীতে।
এ শুধুই বিশ্বাস বাস্তব হতে অনেক দূরে।
বাস্তব বলে অন্য কথা সে হাঁটে অন্য পথে।
অজস্র বাধা পথ আগলে দাঁড়িয়ে আছে।
সামনে থেকে সরে গিয়ে কবে যাবে পিছে ।
সিঁড়ি নেই যেটা বেয়ে উঠবে উপরে।
সেই সিঁড়িটা জীবনের থেকে দামি হবে ।
সবাই একটা বিচ্ছিন্ন দিন নিঃসঙ্গ আজ।
জীবনের মূল ভূখণ্ডে নেই কোনো সেতু আজ
সেতুপার হয়ে সবাই আলিঙ্গন করবে জীবনকে।
সবার জীবন হবে রঙিন নানা রঙ্গে যাবে ভরে।
বিশ্বাসেই যেন শক্তি তাদের জীবনে।
কিছুটা শক্তি পায় এখনো মনে।
Comments
Post a Comment